• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

চমক রেখে প্যারাগুয়ের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

Reporter Name / ৮৫ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরেছে প্যারাগুয়ে। উত্তর আমেরিকায় আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন দলের প্রধান কোচ গুস্তাভো আলফারো।

দলের প্রধান কোচ গুস্তাভো আলফারো একটি ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছেন। যেখানে রয়েছে ব্রাইটনের মিডফিল্ডার দিয়েগো গোমেজ ও ২০ বছর বয়সী ডিফেন্ডার আলেসান্দ্রো মেইডানা। গত মার্চে মেইডানার আন্তর্জাতিক অভিষেক হয়েছে। ইনজুরি আক্রান্ত মাথিয়াস ভিলাসান্তির বদলী হিসেবে মেইডানা দলে ডাক পেয়েছেন। দেশের অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণের পর প্যারাগুয়ের আক্রমণভাগের মূল হুমকি হিসেবে দেখা হচ্ছে ফরাশি ক্লাব স্ট্রাসবার্গের ফরোয়ার্ড এনসিজোকে।

বিশ্বকাপে ডি-গ্রুপে প্যারাগুয়ে আগামী ১২ জুন লস এ্যাঞ্জেলসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে যাত্রা শুরু করবে। এরপর ১৯ জুন তুরষ্ক ও ২৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। এই দুটি ম্যাচই সান্টা ক্লারায় অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০১০ বিশ্বকাপে প্যারাগুয়ে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত খেলেছিল। যা তাদের বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অর্জন।

স্কোয়াড :

গোলরক্ষক : রবার্তো ফার্নান্দেজ, ওরলান্ডে গিল, গাস্তন অলভেইরা

ডিফেন্ডার : গুস্তাভো ভেলাজকুয়েজ, হুয়ান হোসে ক্যাসেরেস, গুস্তাভো গোমেজ, ওমার অলডেরেট, ফাবিয়ান বালবুয়েনা, হোসে ক্যানালে, জুনিয়র আলোনসো, আলেসান্দ্রো মেইডানা

মিডফিল্ডার : দিয়েগো গোমেজ, আন্দ্রেস কুবাস, ডামিয়ান বোবাডিলা, মাটিয়াস গালাজারা, ব্রায়ান ওজেডা, মরিসিও মাগালহেস, আলেহান্দ্রো রোমেরো গামারা

ফরোয়ার্ড : গুস্তাভো কাবালেরো, মিগুয়েল আলমিরোন, জুলিও এনসিজো, র‌্যামন সোসা, এন্টোনিও সানাব্রিয়া, এ্যালেক্স আরকে, গ্যাব্রিয়েল আভালস, ইসিদ্রো পিটা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category