• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Reporter Name / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় এই প্রধান জামাত শুরু হয়। দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী হাজারো সাধারণ মুসল্লির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই জামাতে অংশ নেন।

এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বাংলাদেশে নিযুক্ত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা ঈদের নামাজে অংশ নেন।

ঈদের প্রধান জামাতে নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ ময়দানে সাড়ে ৩ হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত স্থান রাখা হয়। এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা ও মেডিকেল টিমের সুবিধাও ছিল।

নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিরা দীর্ঘ লাইনে কঠোর নিরাপত্তা তল্লাশি শেষে ঈদগাহে প্রবেশ করেন।

ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জাতীয় ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। জামাত শুরুর আগেই পুরো ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ঈদের জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের তিন ধাপে তল্লাশি শেষে ঈদগাহে প্রবেশ করতে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category