• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Reporter Name / ৯৮ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে মহব্বত খাঁ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীসহ দুই নারী আহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মহব্বত খা উপজেলার কাস্তল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ও জমরুত খার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আবহাওয়া খারাপ হয়ে যায়। এ সময় বাড়ির সামনে ধানের খলায় কাজ করছিলেন মহব্বত খাঁ। বৃষ্টির আশঙ্কায় ধান স্তুপ করার সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মহব্বত খাঁর স্ত্রী রুমা বেগম ও মর্জিনা নামের এক নারীর গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান বজ্রপাতে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category