• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষকের মৃত্যু

Reporter Name / ১০২ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাসার ছাদে ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর দাশ (২৪) নামের এক স্কুলশিক্ষক মারা গেছেন।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট বাজারসংলগ্ন দক্ষিণ পোমরা হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অন্তর দাশ একই এলাকার রণী দাশের ছেলে। তিনি স্থানীয় পোমরা কেজি স্কুলে শিক্ষকতা করতেন।

ঘটনা সূত্রে জানা গেছে, আজ সকালে বাসার ময়লা ফেলার জন্য ছাদে উঠেন অন্তর। এ সময় অসাবধানতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতাসম্পন্ন তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পোমরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল হোসেন সাদ্দাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অন্তর দাশ একজন প্রতিভাবান তরুণ শিক্ষক। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বাসস’কে বলেন, বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category