• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বিশ্বকাপের আলাদা উদ্বোধনী অনুষ্ঠান হবে তিন দেশে

Reporter Name / ১৩৬ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ শুরুর আগে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। ছবি: সংগৃহীত
বিশ্বকাপের তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ শুরুর আগে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে নতুন এক ঘোষণা দিয়েছে ফিফা। এবার বিশ্বকাপের তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ শুরুর আগে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। শুক্রবার (৮ মে) এমনটা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ফিফার বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মেক্সিকো সিটির কনসার্টে মেক্সিকান সংস্কৃতিকে তুলে ধরা হবে। এতে আদিবাসী এবং আধুনিক লোকজ শিল্পীদের পরিবেশনা থাকবে। এ ছাড়া কানাডার উদ্বোধনী অনুষ্ঠানে ফিফা বিশ্বকাপ ট্রফির মোজাইক-প্রেরণায় নতুন রূপায়ণ তুলে ধরা হবে। একইসঙ্গে দেশটির বৈচিত্র্যময় সংস্কৃতি ও নানা সম্প্রদায়ের প্রতিফলন হবে সেখানে।

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ১২ জুন, টরোন্টোতে স্বাগতিক দল এবং বসনিয়া-হার্জেগোভিনা মুখোমুখি হবে। এর আগে উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন কানাডীয় শিল্পী অ্যালানিস মরিসেত্তে, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা, উইলিয়াম ফ্রিন্স এবং লস অ্যাঞ্জেলসভিত্তিক বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। থাকবেন ইলিয়েনা, জেসি রেইজ এবং বলিউড তারকা নোরা ফাতেহিও।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের পর্দা উঠবে ১৩ জুন, লস অ্যাঞ্জেলসে লড়বে স্বাগতিক ফুটবল দল এবং লাতিন দেশ প্যারাগুয়ে। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন মার্কিন গায়িকা ও গীতিকার ক্যাটি পেরি। অন্যান্য শিল্পীদের মধ্যে পারফর্ম করবেন আটলান্টার র‍্যাপ তারকা ফিউচার, যার আসল নাম নেভাডিয়াস উইলবার্ন। এ ছাড়া থাকছে আনিতা, লিসা, রেমা ও টাইলার পরিবেশনা।

ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই কনসার্ট এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে ‘টুর্নামেন্টের ব্যাপকতা, উচ্চাকাঙ্ক্ষা ও সাংস্কৃতিক শক্তির প্রতিফলন ঘটবে এবং দর্শকদের জন্য উচ্চমাত্রার বিনোদন নিশ্চিত করা যায়।’ এবারের বিশ্বকাপ দ্বিতীয়বারের মতো একাধিক দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০০২ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছিল দক্ষিণ কোরিয়া ও জাপান। ওই আসরের সময় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছিল দক্ষিণ কোরিয়া। এবারই প্রথম বিশ্বকাপ তিনটি দেশ এবং ৪৮ দেশের অংশগ্রহণে হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category