• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

Reporter Name / ১০৮ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

নড়াইল প্রতিনিধি: নড়াইলে আজ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকালে বাংলাদেশ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিট আয়োজিত র‌্যালী,পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয় থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিট’র চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিট এর সম্পাদক এ্যাডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল এর সঞ্চালনায় বক্তব্য দেন রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিট এর কার্যনির্বাহী সদস্য মধুমিতা, আরমান খান,তানজির হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্ট সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও এই সেবামূলক ধারা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category