• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
Headline
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর বিসিসিসিআই’র শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের শতকোটির দুর্নীতি ধামাচাপা দিয়ে ড্রাইভার সাখাওয়াতের রাজকীয় অবসর: নেপথ্যে কারা? নীরব ফায়ার সার্ভিস ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

ক্রীড়া প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নতুন কুঁড়ি প্রতিযোগিতায় আহত এক ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। তিনি জানান, আহত ক্রীড়াবিদ সোহাদার চিকিৎসা ব্যয় তিনি ব্যক্তিগতভাবে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বহন করা হবে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন তিনি।

আহত এ ক্ষুদে ক্রীড়াবিদকে দেখতে মঙ্গলবার (০৫ মে) সকালে হাসপাতালে ছুটে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় আহত সোহাদার চিকিৎসার দায়িত্ব নেন তিনি।

হাসপাতালে সোহাদার চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন প্রতিমন্ত্রী। চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন। সোহাদাকে অভয় দিয়ে তিনি বলেন, তুমি মাঠের লড়াকু সৈনিক, এই যুদ্ধেও তোমাকে জয়ী হতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবাই তোমার সাথে আছি।

সোহাদার পরিবারের দুশ্চিন্তা লাঘব করে আমিনুল হক স্পষ্ট জানান যে, এ মেধাবী অ্যাথলেটের সুস্থ হয়ে ওঠা পর্যন্ত যাবতীয় চিকিৎসার ব্যয়ভার তিনি ব্যক্তিগতভাবে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বহন করবে। উন্নত চিকিৎসায় যেন কোনো প্রকার ত্রুটি না থাকে, সে বিষয়েও তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।

জানা গেছে গাজীপুরের কালীগঞ্জের ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা সোমবার (০৪ মে) শহীদ বরকত স্টেডিয়ামে নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। মাঠের লড়াই শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় এ ক্ষুদে প্রতিভা। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে দ্রুত ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category