• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

মাহমুদউল্লাহ না পেয়ে আক্ষেপ ফরচুন গ্রুপের মিজানের

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ক্রীড়া প্রতিবেদক: ডমেস্টিক থ্রি টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে আজ। যেখানে ৬ দল তাদের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। ফরচুন গ্রুপ তারকা সমৃদ্ধ দল গঠন করেছে। তারপরও দলটির কর্ণধর মিজানুর রহমান আফসোস করেছেন তার প্রিয় দুই ক্রিকেটারকে দলে না পেয়ে।

মিজান বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিতে পারিনি, আমাদের পয়েন্ট ছিল না। শরিফুলকেও নিতে পারিনি, পয়েন্ট ছিল না। এই দুটো আফসোস আমারও রয়ে গেছে। আমার পয়েন্ট যতটুকু ছিল, ততটুকুর মধ্যে আমি লড়াই করেছি। পয়েন্ট বেঁধে দেওয়া হলে এ ধরনের বিষয় ঘটে থাকে।’

মোহাম্মদ আব্দুল্লাহ ও নিলয় রঞ্জন শীলের মতো তরুণদের দলে নেওয়া নিয়ে মিজান বলেন, ‘কেবল তারকাদের নিয়েছি, এমন নয়। আব্দুল্লাহর মতো ছোট্ট একটা ছেলেকেও নিয়েছি। নিলয় রঞ্জন, যে সম্প্রতি খেলা শুরু করেছে, তাকেও নিয়েছি। তরুণ এবং আমাদের তারকা খেলোয়াড় সবার সমন্বয়েই দলটা গঠন করেছি। আমরা ভবিষ্যতের কথাও চিন্তা করছি।’

পরে দলের অধিনায়ক প্রসঙ্গে মিজান বলেন, ‘অধিনায়ক যে-ই হোক না কেন, আগে আমাদের সঙ্গে তামিম ইকবাল খেলত, তার সঙ্গে মুশফিক ভাই খেলতেন। মাহমুদউল্লাহ রিয়াদও খেলতেন। আমি দেখতাম, তামিম ভাই অধিনায়ক, কিন্তু সব সিদ্ধান্ত ভেতর থেকে মুশফিক ভাই নিচ্ছেন। এরকম একটা মেলবন্ধন তৈরি করার চিন্তা আমার সব সময় থাকে। সেটাই করেছি। আমার মনে হয়, আপনারা সেটা মাঠে দেখতে পাবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category